কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ২ যুবকের কারাদণ্ড

আপডেট : ১২ জুন ২০১৪, ২২:৩৯
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষা নদী থেকে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১টি ড্রেজার জব্দ ও ২ যুবক শ্রমিকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির নেতৃত্বে শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ১টি ড্রেজার জব্দ এবং ড্রেজারের শ্রমিক আইয়ুব (৩০) ও ইব্রাহিম (৩২) কে প্রত্যেকের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।