কলাম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস দ্বিতীয়বারের মতো ৪ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রবিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ৫০ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ওস্কার ইভান জুলুয়াগা ৪৫ দশমিক শূন্য ছয় শতাংশ ভোট পেয়েছেন বলে ন্যাশনাল সিভিল রেজিস্ট্রি জানিয়েছে। সিভিল রেজিস্ট্রি আরো জানিয়েছে, ৯৯ শতাংশ ভোট ইতিমধ্যে গণনা শেষ হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
