তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়া যায়
সপ্তম শ্রেণি
আবু সালেহ মোহাম্মদ সায়েম
প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।
প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
১। কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমনের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়?
ক.কম্পিউটার খ.ইন্টারনেট
গ.মোবাইল ফোন ঘ.জিপিএস
সঠিক উত্তরঃ ঘ
২। নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব?
ক.কম্পিউটার খ.ইন্টারনেট
গ.ল্যান্ড ফোন ঘ. মোবাইল ফোন
সঠিক উত্তরঃ খ
৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে-
i.বই পড়া যায়
ii.ব্যাংকের লেনদেন করা যায়
iii.গেম খেলা যায়
নিচের কোনটি সঠিক
ক i খ. i ও ii
গ ii ও iii ঘ i, ii ও iii
সঠিক উত্তরঃ ঘ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪,৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সংবাদপত্র বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিও আবেদন করে।
৪। রেবা ভর্তিও আবেদন করতে পারে
i. মোবাইল টেলিফোন ব্যবহার করে
ii.ইন্টারনেট ব্যবহার করে
iii.কম্পিউটার ব্যবহার করে
নিচের কোনটি সঠিক
ক . i ও ii খ. i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
সঠিক উত্তরঃ ঘ
৫। এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাদি হল
i.সময় ও অর্থ সাশ্রয়
ii.শারীরিক শ্রম লাঘব
iii.পরিবেশ সংরক্ষণ
নিচের কোনটি সঠিক
ক i ও ii খ. i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
সঠিক উত্তরঃ ক
৬। রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তি ও আবেদন করেছিল তার নাম কি?
ক. মোবাইল প্রযুক্তি
খ.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ.ইন্টারনেট ঘ. কম্পিউটার
সঠিক উত্তরঃ খ
