বান্দরবানে জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:১৪
বান্দরবান জেলা সদরের কাসেমপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা আবুল কালামের সঙ্গে সালেহ আহম্মেদের পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে ঘটনার দিন বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহতরা হলেন, চাঁন মিঞা, মোশারফ হোসেন, আবদুল সাত্তার, আব্দুল গফুর, সালেহ আহম্মদ, জাহাঙ্গীর আলম, ইয়াসমিন, নাসরিন, নূর নাহার। সদর থানার এসআই সুমন সাহা জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।