প্র যু ক্তি ব্য ক্তি ত্ব : পল হকিন্স

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:৫৭
ক্রিকেট এবং লন টেনিসে হক-আইয়ের ব্যবহার নতুন নয়। নিখুঁত সব সিদ্ধান্তের জন্য হক-আই প্রযুক্তি এখন অপরিহার্য হয়ে পড়েছে। ফুটবলেও এখন হক-আই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এই হক-আই প্রযুক্তির উদ্ভাবক হিসেবে বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে রয়েছেন ড. পল হকিন্স। যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা পল হকিন্স পড়ালেখা করেছেন বিজ্ঞান নিয়েই। তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। এরপর তিনি যোগ দেন রোকে ম্যানর রিসার্চ নামে একটি প্রতিষ্ঠানে। নিজে ক্রিকেট খেলতেন এবং খেলার ভক্ত ছিলেন। নিজের কর্মজীবনেও তাই ক্রিকেট খেলাকে মাথায় রেখেই তিনি হক-আই প্রযুক্তি উদ্ভাবনে মনোনিবেশ করেন। ২০০১ সাল নাগাদ তিনি হক-আই সিস্টেমকে পূর্ণাঙ্গ রূপ দিতে সক্ষম হন। ওই বছরের অ্যাশেজ সিরিজেই শুরু হয় তার উদ্ভাবিত এই প্রযুক্তির ব্যবহার। পরে উইম্বলডন টেনিস টুনার্মেন্টেও এর ব্যবহার চালু হয়। ধীরে ধীরে ফুটবল মাঠেও প্রবেশ করেছে এই হক-আই প্রযুক্তি। তাতে করে খেলার গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত আগের চেয়ে অনেক বেশি নিখুঁত হয়ে উঠেছে।