আসুস মাদারবোর্ড

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:৫৯
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের জে১৮০০আই-সি মডেলের মাদারবোর্ড। এতে রয়েছে ২.৪১ গিগাহার্জ গতির ইন্টেল সেলেরন প্রসেসর। ১০০% সলিড ক্যাপাসিটরের এই মাদারবোর্ডে রয়েছে ক্র্যাশ-ফ্রি বায়োস, অ্যান্টি-সার্জ প্রটেকশন, বিল্ট-ইন এইচডি গ্রাফিক্স, ল্যান, ৮-চ্যানেল এইচডি অডিও, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট প্রভৃতি। মূল্য ৬,২০০ টাকা।