জাপানে শিশু পর্ণোগ্রাফি সংক্রান্ত কোন কিছু বহন বা নিজের কাছে রাখা নিষিদ্ধ করা হল। জাপান সর্বশেষ উন্নত দেশ যারা শিশুদের বিষয়ে এ ধরনের পদক্ষেপ নিল। কারো কাছে শিশু পর্ণোগ্রাফি সংক্রান্ত কোন কিছু পাওয়া গেলে নতুন আইনে তাকে জেল অথবা অনাদায়ে জরিমানা করা হবে।
এই অপরাধে এক বছর পর্যন্ত সাজা ভোগ করতে হতে পারে। অথবা তাকে ১০ হাজার ডলার জরিমানা গুণতে হবে। তবে এ আইন এনিমেশন বা কমিক ছবি, যা মাঙ্গা হিসেবে পরিচিত, এসবের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ৩৪টি দেশের মধ্যে জাপান সর্বশেষ দেশ যে এ ধরনের উদ্যোগ নিল।
