ইরানের পরমাণু সংক্রান্ত জটিল আলোচনায় দেশটির অবস্থানকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন এক পশ্চিমা কূটনীতিক। ভিয়েনায় পরমাণু আলোচনার ফাঁকে বৃহস্পতিবার তিনি বলেন, অধিকাংশ ইস্যুর ক্ষেত্রেই ইরানের অবস্থানে কোন পরিবর্তন হয়নি। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘এটা উদ্বেগজনক যে অবরোধসহ অধিকাংশ বিষয়েই ইরানীদের অবস্থানের কোন পরিবর্তন হয়নি।’
