মেক্সিকোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ভারাক্রুজে একটি গণকবর থেকে ২৮টি মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে কীভাবে এদের মৃত্যু হয়েছে সে ব্যাপারে কোনকিছু না জানালেও লাশের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি।
অঞ্চলটিতে প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের মধ্যে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষ বাধে। মধ্য আমেরিকার হাজার হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য এই অঞ্চলটিকে রুট হিসেবে ব্যবহার করে থাকে।
২০০৭ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে মাদকসম্পর্কিত সহিংসতায় ৮৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অজ্ঞাত এক ব্যক্তি ওয়াস্কাকা প্রদেশের সীমান্তের এই গণকবরটির খোঁজ জানান। কর্তৃপক্ষ আরো লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
