আফগান প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গণনায় অনিয়মের অভিযোগ ওঠার পর এ কাজে জাতিসংঘ প্রতিনিধি দলের তত্ত্বাবধায়নের পক্ষে মত দিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। ভোটগণনায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কয়েকদিন আগে ওই প্রক্রিয়া থেকে সরে যাওয়ার ঘোষণা দেন প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ; যিনি প্রথম দফার নির্বাচনে এগিয়ে ছিলেন।
