বিজেপি’র জয় :ঢাকা-দিল্লি সম্পর্ক

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:৪৮
ঢাকা-দিল্লি সম্পর্ক ভালোই থাকবে বলে আশা করা যায় পৃথিবীর সকল দেশের একটি সাংবিধানিক রীতি হল পররাষ্ট্রনীতি। ভারত সরকার পরিবর্তনের সাথে সাথে মুদ্রানীতি ছাড়া পররাষ্ট্রনীতির কোন পরিবর্তন করে না। তাই অনুধাবন করা যায় প্রতিবেশির সাথে ভাল সম্পর্ক ছাড়া কোন দেশ বা জাতি উন্নতি সাধন করতে পারে না। তাই মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানিয়ে তিনি প্রমাণ করেছেন ও একটি ইঙ্গিত দিয়েছেন যে, তিনি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে কাজ চালিয়ে যাবেন। এতে বলা যায় প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ভাল রেখেই ভারত সরকার চলবে। তাই ঢাকা-দিল্লি সম্পর্ক ভাল থাকবে বলে আশা করা যায়। বর্ষা চাকমা প্রাণী বিজ্ঞান বিভাগ (৪র্থ বর্ষ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ==== বিজেপির জয়ে পালাবদলের মাঝে ঢাকা-দিল্লি সম্পর্কোন্নয়ন হবে বিশ্বের সর্ববৃহত্ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের জাতীয় নির্বাচনে ধর্মভিত্তিক জাতীয়তা নির্ভর বিজেপির বিপুল বিজয় বর্তমান বিশ্বজুড়েই আলোচিত। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতি সবকিছুর সাথেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ঐতিহ্যগতভাবে ভারত ও বাংলাদেশ বন্ধু-প্রতীম রাষ্ট্র হলেও বাংলাদেশের প্রতি ভারতের আধিপত্যবাদী মনোভাব সর্বদাই। তাই ভারতের সরকার পরিচালনার কেন্দ্রবিন্দু দিল্লি ও বাংলাদেশের সরকার পরিচালনার কেন্দ্রবিন্দু ঢাকার সম্পর্ক কেমন হবে এই নিয়ে চলছে বিস্তর গবেষণা। ভারত যেখানে নতুন নেতা ও সরকারের হাত ধরে নতুন ভারত গড়ার স্বপ্নে বিভোর, ঠিক তার উল্টো পথেই বাংলাদেশের অবস্থান। গণতন্ত্রের প্রতি প্রগাঢ় শ্রদ্ধাবোধ ভারতবাসী এবং বিজেপি ও মোদীকে অনন্য উচ্চতায় তুলেছে। অপরপক্ষে আমাদের বর্তমান সরকার দেশ ও জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিতান্তই ক্ষমতা দখল করে রেখেছে। এক কথায় বাংলাদেশের মানুষ আজ ভালো নেই। বর্তমান সরকার প্রশাসন ও সরকারদলীয় লোকজনের কারণে। সত্যিকার দায়িত্বশীল কখনো তার দায় এড়াতে পারেন না। ভারতের বিগত কংগ্রেস সরকারের ইশারায় বর্তমান বাংলাদেশে অপশাসন চলছে। সর্ববৃহত্ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিবেশী হিসেবে এবং একজন প্রজ্ঞাবান, সত্যিকার নেতা হিসেবে, ভারতের মোদী সরকার আমাদের বর্তমান সরকারের সাথে সম্পর্কের পুনর্মূল্যায়ন করবে এমনটাই বাংলাদেশের জনগণের আশা। তাই আমার বিশ্বাস- বিজেপির জয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মাঝে শুরু হয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির নতুন নজির স্থাপন করবে। মো. ফখরুল ইসলাম (পিটু) সদ্য বিএ সমাপনকারী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সরকারি কলেজ শাখা। ==== ঢাকা-দিল্লির সম্পর্ক পরিস্থিতির উপর নির্ভর করবে একটি দেশের সাথে অন্য একটি দেশের যে সম্পর্ক বজায় থাকে, এটি একটি রাষ্ট্রীয় সম্পর্ক। এখানে ব্যক্তি-স্বার্থের চিন্তার কোন সুযোগ নেই। একটি দেশ একটি নির্দিষ্ট সরকারের মাধ্যমে সুনাম অর্জনের লক্ষ্যে, প্রতিবেশী দেশগুলোর সাথে অনুকূল পরিবেশ বজায় রাখে বলে মনে করি। তাছাড়া নীতিগত দিক থেকে ঢাকার সাথে দিল্লির সম্পর্ক, ভারতের কোন সরকারের আমলেই খারাপ ছিল না। কিন্তু ভারত তাদের প্রয়োজন অনুযায়ী, এককভাবে তাদের স্বার্থ ঠিকই উদ্ধার করে নিচ্ছে। এগুলো আমরা অনেক আগে থেকেই লক্ষ্য করে আসছি। তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের স্বার্থ উদ্ধারে পথ একটু সহজই হয়। সেই চিন্তায় বিজেপি সরকারের ঢাকার সাথে সম্পর্ক ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা কম। ইতিমধ্যে বাংলাদেশের স্পীকার ড. শিরীন শারমিন ও বিজেপির প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাতে দু’দেশের মধ্যে বিভিন্ন সমস্যা সমাধানের ইতিবাচক ইঙ্গিতও পাওয়া গেছে। যেহেতু বিজেপি সরকার ধর্মীয় রাজনীতিকে প্রাধান্য দিয়েই কাজ করছেন সেহেতু পরিস্থিতির উপর নির্ভর করে দু’দেশের উপর কিছু চাপ পড়তেই পারে। তবে বাংলাদেশের অনুকূল পরিবেশ বজায় রেখে সামনে এগোনোর লক্ষ্যে ঢাকা দিল্লির সাথে সুসম্পর্ক জোরদার রাখতে হবে। মাইনুল ইসলাম স্নাতক, তৃতীয় বর্ষ কবি নজরুল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। ==== ঢাকা-দিল্লি সম্পর্ক আগের মতোই থাকবে কংগ্রেসের ভরাডুবি হয়েছে বিজেপির বিশাল বিজয়ে। কংগ্রেস যা করেছিল সেই দেশের জনগণ তাদের সঠিক সিদ্ধান্তের প্রকাশ ঘটিয়েছে। মোদী সরকার ভারতের পররাষ্ট্রনীতির কোন পরিবর্তন আনবে না বলে মনে হয়। বরং পররাষ্ট্রনীতি চাপিয়ে দিয়ে পার্শ্ববর্তী দরিদ্র দেশগুলোর উপর নির্যাতন বাড়িয়ে দেয়ার সম্ভাবনাকে খাটো করে দেখলে চলবে না। কারণ যদি ভারতের অর্থনীতি পিছিয়ে যায় তাহলে হয়তো মোদী সরকার পার্শ্ববর্তী দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে পারে। তবে তা কতটুকু সত্যি হবে তা কিন্তু সময়ই বলে দেবে। তবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, মোদী সরকারের ক্ষমতায় যাওয়ার পর যেসব দিক-নির্দেশনা দেয়া হচ্ছে তা কিন্তু ভালোর দিকেই যাচ্ছে মনে হয়। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তাই বলা যায় ঢাকা-দিল্লি সম্পর্ক ভালই হবে। সাইফুর রহমান লোক প্রশাসন বিভাগ,২য় বর্ষ চট্টগ্রমি বিশ্ববিদ্যালয়।

এ সম্পর্কিত আরও পড়ুন