ধর্ষণের শিকার নারীদের জন্য কাজ করতে পারাটা গর্বের বিষয়, বলেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। যৌন হিংসা বিরোধী উদ্যোগ (পিএসডিআই)-এর অংশ হিসেবে এই কাজ করছেন জোলি। তিনি এখন জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার দূত। যুদ্ধে যৌন হিংসা বন্ধ করতে বদ্ধপরিকর তিনি। তাই বলেছেন, “এই লক্ষ্যপূরণ করতে একটা গোটা জীবন পার হয়ে যেতে পারে। আমি সেটাই করতে চাই। সেই কাজ করার জন্য গর্ববোধ করি।” অ্যাঞ্জেলিনার মতে, স্বাধীন গণতান্ত্রিক দেশেও ধর্ষণের মতো অপরাধে শাস্তি নিশ্চিত করা যথেষ্ট কঠিন কাজ। আর যুদ্ধবিধ্বস্ত দেশে তো পরিস্থিতি ভয়াবহ।” — আনন্দবাজার পত্রিকা
