সিরিয়ার নয়টি সামরিক স্থাপনার ওপর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। অধিকৃত গোলান মালভূমিতে হামলায় এক কিশোর নিহত হওয়ার ঘটনায় রবিবার এ বিমান হামলা চালানো হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশটির সামরিক সূত্র জানিয়েছে, ঐ বোমা বিস্ফোরণের ঘটনায় ১৫ বছরের এক কিশোর নিহত হয়। বালকটির নাম মোহাম্মদ কারাকারা। এসময় ছেলেটির পিতা, প্রতিরক্ষা কর্মকর্তাসহ মোট দুইজন আহত হয়। তারা গাড়ি করে যাওয়ার সময় তাদের গাড়ির ওপর এ হামলা চালানো হয়।
