সংবাদ কণিকা

আপডেট : ২৩ জুন ২০১৪, ২০:৩৬
সার্নের সদস্য হচ্ছে পাকিস্তান পাকিস্তানকে সহযোগী সদস্যের মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দ্যা ইউরোপীয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)। এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানই প্রথম এ মর্যাদা পেতে যাচ্ছে বলে। এছাড়া তুরস্ক ও সার্বিয়ার পর পাকিস্তান সহযোগী দেশের মর্যাদা পাওয়া তৃতীয় দেশ বলে জানিয়েছে গণমাধ্যমটি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সার্নের ২১ সদস্যের কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। —দ্য ডন ওয়াজিরিস্তানে উদ্বাস্তু সাড়ে তিন লাখ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযানের শুরু থেকে উদ্বাস্তু হয়েছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ। কর্মকর্তারা বলেছেন, বান্নু শহরের কাছে বাস ও লরির লম্বা লাইন ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় ছিল। শরণার্থী বহু শিশুরই টিকা দেয়া না থাকায় পোলিও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শরণার্থীদের বেশিরভাগই শিশু। মানবিক সঙ্কট সামাল দিতে যথাসম্ভব সবকিছু করছে স্থানীয় কর্মকর্তারা। বান্নুর কাছে শরণার্থীদের একটি শিবির স্থাপন করা হয়েছে।—বিডিনিউজ বিশ্বকাপ জুয়ার চক্র ভাঙলো পুলিশ ফুটবল বিশ্বকাপ নিয়ে গড়ে ওঠা কয়েকশ’ মিলিয়ন ডলারের দুটি অবৈধ জুয়ার সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবি করেছে ম্যাকাও পুলিশ। এ সিন্ডিকেট দুটোর মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ নিয়ে লাখ লাখ ডলারের অবৈধ বাজি ধরা হতো। এ ঘটনায় জুয়ার আসরের জন্য মশহুর ওই চীনা শহরটির একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ২৬ জনকে গ্রেপ্তার করেছে বলে শনিবার জানিয়েছে বিবিসি। বৃহস্পতি ও শুক্রবার, পরপর দু’দিন হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। অবৈধ এই জুয়াড়িরা টেলিফোন ও অনলাইনের মাধ্যমে বিশ্বব্যাপী বাজির এ ব্যবসা পরিচালনা করতো বলে জানিয়েছে পুলিশ।—বিডিনিউজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পুরুষতন্ত্রবাদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে নারী বিদ্বেষী নন বরং পুরুষতন্ত্রবাদী বলে উলে¬খ করেছেন তারই দলের একজন নারী রাজনীতিবিদ। চলতি মাসের শেষে রাজনীতি থেকে অবসর নিতে যাওয়া নারী হলেন উদারপন্থি সিনেটর সু বয়েস। তিনি রোববার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, টনি কেবল পার্লামেন্টে ‘ধুরন্ধর’ অনেক পুরুষতন্ত্রবাদীদের একজন ছিলেন।—এএফপি