বিশ্বকাপ ফুটবল খেলাকে ঘিরে ইরান-আর্জেন্টিনা ম্যাচের দিন তেহরানে রাস্তাতেই আনন্দ উল্লাস করেছে ইরানী মেয়েরা। নিষেধাজ্ঞা অমান্য করেই এবার ইরানের বেশ কিছু রেস্তোরাঁ ছেলে-মেয়েদের জন্য বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছে। আর কট্টরপন্থীদের সব ফতোয়াকে উপেক্ষা করে ছেলে-মেয়েরা পাশাপাশি বসে খেলা দেখেছে। তাই ম্যাচ শেষ হতেই অনেক মেয়েরা রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়িতে করে হৈ-হুল্লোর করতে রাস্তায় নেমে পড়েন।— আনন্দ বাজার পত্রিকা
