এ্যাবোলা ভাইরাসে সাড়ে তিনশ মানুষের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০১৪, ২০:১৪
পশ্চিম আফ্রিকায় এ্যাবোলা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ পর্যন্ত এই রোগে তিনশ’ ৩৭ জন মানুষ মারা গেছে। স্থানীয় চিকিত্সকরা জানিয়েছেন, এ রোগ এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এ ভাইরাস দ্রুত মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। খবর টাইমস অফ ইন্ডিয়া। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রথমে এই রোগ গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় ধরা পড়ে। পরবর্তীতে দ্রুত পর্যায়ে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে। তিনটি দেশে ২০১৪ সালে এই ভাইরাসে অন্তত তিনশ’ ৩৭ জন মারা যায়।