সংবাদ কণিকা

আপডেট : ২৪ জুন ২০১৪, ২০:১৪
বিদ্রোহীরা শিশুদের যুদ্ধে পাঠাচ্ছে সিরিয়ার বিদ্রোহীরা শিশুদেরকে যুদ্ধে পাঠাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি জানায়, ইরাক সীমান্তজুড়ে একের পর এক শহরের দখল নিতে থাকা ‘ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) সিরিয়ায় ১৫ বছরের শিশুদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদেরকে আত্মঘাতী যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করছে।—বিডিনিউজ জার্মানিতে দুটি সেনা বিমানের সংঘর্ষ মধ্য আকাশে জার্মানির বিমান বাহিনীর একটি ইউরোফাইটার জেট বিমানের সঙ্গে সেনাবাহিনীর ভাড়া করা একটি লিয়ারজেট বিমানের সংঘর্ষে লিয়ারজেটটি বিধ্বস্ত হয়েছে। সোমবার জার্মানির ওলসবার্গ শহরের কাছের বনে বিধ্বস্ত বিমানটির এক আরোহী নিহত ও অপরজনও নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত ইউরোফাইটারটি নিরাপদে কলোন শহরের নিকটবর্তী ঘাঁটিতে ফিরেছে।—বিবিসি কালো টাকার তথ্য চেয়ে জুরিখকে চিঠি সুইজারল্যান্ড কবে কালো টাকা নিয়ে সাহায্য করবে, তার অপেক্ষায় হাত গুটিযে বসে থাকছে না নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেই মঙ্গলবারই এ বিষয়ে সুইজারল্যান্ড সরকারকে চিঠি লেখা হয়েছে। অর্থমন্ত্রী অরুন জেটলি জানান, “সুইস কর্তৃপক্ষের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের কর্তারা যোগাযোগ করছেন। আমরা সুইস কর্তৃপক্ষকে চিঠি লিখে সমস্ত তথ্য দ্রুত পাঠানোর জন্য অনুরোধ করছি।’ — আনন্দবাজার পত্রিকা