গ্যাজেট : জুক পোর্টেবল চার্জার

আপডেট : ২৪ জুন ২০১৪, ২০:৫৭
স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো ডিভাইসের জন্য এখন পোর্টেবল চার্জার অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যাকসেসরিজে পরিণত হয়েছে। জুকের জেডপি-পিবি ৪৪০০ এমনই একটি পোর্টেবল চার্জার। ক্ষুদ্রাকৃতির এই চার্জার রয়েছে ২২০০ থেকে শুরু করে ১০০০০ এমএএইচ পর্যন্ত ক্ষমতার ব্যাটারিতে। এর মধ্যে পিবি-৪৪০০ মডেলে রয়েছে ৪৪০০ এমএএইচ ব্যাটারি। মাত্র ১১৬ গ্রাম ওজনের এই চার্জারের আকৃতি ৭৫ মিলিমিটার বাই ৫২ মিলিমিটার বাই ২০ মিলিমিটার। এতে রয়েছে ৫ ভোল্টের ১ অ্যাম্পিয়ার ইউএসবি আউটপুট পোর্ট এবং একটি ডিসি ৪.৮-৫.৪ ভোল্টের ১.৫ অ্যাম্পিয়ার মাইক্রো-ইউএসবি ইনপুট। আরও রয়েছে একটি এলইডি ইন্ডিকেটর। সাথে রয়েছে একটি মাইক্রোইউএসবি ক্যাবল। তিন ঘণ্টাতে এটি পূর্ণাঙ্গভাবে চার্জ হয়। আর একবার চার্জ দিলে এর মাধ্যমে আইফোন ৫কে পূর্ণাঙ্গভাবে একবার চার্জ দেওয়ার পরেও আরও একবার অর্ধেক চার্জ করা যায়। অ্যান্ড্রয়েড ডিভাইসকেও একবার চার্জ করতে পারে এটি। ফলে সাথে রাখার জন্য এটি একটি আদর্শ পোর্টেবল চার্জার হিসেবেই কাজ করবে।