হারবাল ওষুধের নামে কি সেবন করছেন

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:৪০
হারবাল ওষুধের চটকদার প্রচারণার মাধ্যমে বিশ্বব্যাপী হাতিয়ে নেয়া হচ্ছে শত শত কোটি টাকা। আর সেই হারবাল ওষুধ ও হারবাল সাপ্লিমেন্টের ডিএনএ টেস্ট করে গবেষকগণ দেখেছেন এসব হারবাল ওষুধের বেশিরভাগ অত্যন্ত নিম্নমানের এবং বেশিরভাগের মধ্যে ওষুধের কৌটার লেবেলে উল্লেখ করা উপাদান নেই। যা সেবনে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কানাডার গিউলফ বিশ্ববিদ্যালয়ের বায়োলজির অধ্যাপক স্টিভেন নিউমাস্টার গবেষণায় দেখেছেন, বেশিরভাগ হারবাল ওষুধে মারাত্মক দূষণ হচ্ছে। বিএমসি মেডিসিন জার্নালে এ তথ্য প্রকাশ করা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নকল-ভেজাল ও নিম্নমানের হারবাল ওষুধ সেবনে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কথা বলেছেন। এছাড়া বেশিরভাগ হারবাল প্রডাক্ট অত্যন্ত নিম্নমানের বলে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞগণ ১২টি হারবাল ওষুধ কোম্পানীর ৪৪টি প্রডাক্ট পরীক্ষার পর এই তথ্য দেন। তারা হারবাল ওষুধ সেবনের পূর্বে ভাল করে যাচাই করার পরামর্শ দেন। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ