থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান কোন পূর্বপরিকল্পিত ঘটনা নয় বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ জেনারেল। সরকারকে কয়েক বছরের জন্য উত্খাতের লক্ষ্যে সেনাবাহিনীর মধ্যে আগেই আলোচনা হয়েছিল বলে এক বিরোধী নেতার এমন মন্তব্যের পর থাই জেনারেল ঐ মন্তব্য করেন।
লে. জেনারেল চাটচালাম চালামসুখ বলেন, যতদূর আমি জানি সেখানে কোন পরিকল্পনা ছিল না। আমরা যখন সামরিক আইন জারি করলাম, সেখানে তখন আগে থেকেই সামরিক ও পুলিশের যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছিল। যার ফলে পুরো বিষয়টিই যথেষ্ট নির্ভেজালভাবে সম্পন্ন হয়েছে। বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবং তার পরিবার আবারো রাজনীতিতে ফিরে আসতে পারেন বলেও জানান তিনি। এদিকে দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে ইতিমধ্যেই নতুন সরকার রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের দিকে নজর দিয়েছেন বলে জানান জেনারেল।
