নাইজেরিয়ায় বোমায় নিহত ২১

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:৩৬
নাইজেরিয়ার রাজধানী আবুজার ব্যস্ত বিপণী বিতান এলাকায় এক ভয়াবহ বোমা হামলায় অন্ততপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫২ জন। বুধবার আবুজার বুসে এলাকার বানেক্স প্লাজায় ঘটা এ বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে এবং ঘন ধোঁয়ার কুণ্ডুলিতে আকাশ ছেয়ে যায়। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি, তবে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। সমপ্রতি ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম আবুজাসহ দেশটির বিভিন্ন এলাকায় বোমা হামলা চালাচ্ছে। আবুজা থেকে বিবিসির এক সাংবাদিক জানিয়েছেন, তিনি মাইমাতা ডিস্ট্রিক্ট হাসপাতালের মর্গে নারী ও পুরুষের ১২টি মৃতদেহ দেখেছেন।