সুষমার সফরে বিএনপির মুখে চুনকালি ----------------- খাদ্যমন্ত্রী

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:০১
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরে আসায় বিএনপির নেতাদের মুখে চুনকালি পড়েছে। কারণ ভারতে নরেন্দ্র মোদি সরকার আসার পর তাঁরা বলেছিলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। কিন্তু সুষমা এদেশে এসে বলেছেন, নয়াদিল্লী ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায়। বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। আজ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আবদুস সোবহান গোলাপ, আব্দুল হক সবুজ প্রমুখ।