কম্পিউটার সিটি টেকনোলজিস বাজারে এনেছে শিশুদের ব্যবহারের উপযোগী হ্যাভিট ব্র্যান্ডের এইচভিটি-৭১০ মডেলের কিডস ট্যাবলেট। এতে রয়েছে ডুয়াল কোর প্রসেসর, ৫১২ এমবি র্যাম, ৮ জিবি স্টোরেজ, ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা, ওয়াই-ফাই ছাড়াও রয়েছে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, প্যারেন্টাল কন্ট্রোল, বুক রিডার, পেইন্টিং, গেমিং প্রভৃতি সুবিধা। চমত্কার ডিজাইনের এই ট্যাবের মূল্য ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ৬,৮০০ টাকা।
