ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইল ১২ দফা বিমান হামলা চালিয়েছে। এতে ২ জন আহত হয়েছে। ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে চালানো রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, শনিবার রাতে ও রবিবার ভোরে উপকূলীয় ভূখণ্ডগুলো লক্ষ্য করে ইসরাইল এ বিমান হামলা চালায়। এতে দু’জন সামান্য আহত ও গাজা সিটির বেশ কিছু সম্পত্তির ক্ষতি হয়। ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে দু’দফায় মোট ১২ বার হামলা চালানো হয়।’ গাজার ফিলিস্তিনী জঙ্গিরা ইসরাইলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে শুক্র ও শনিবার ১২টি রকেট হামলা চালানোর পর এ বিমান হামলা চালানো হলো। ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে গত দু’সপ্তাহে ২৫টি রকেট ও মর্টার নিক্ষেপ করা হয়েছে। ১২ জুন পশ্চিম তীর থেকে ইসরাইলের তিন কিশোর নিখোঁজ হবার পর থেকে গাজা ও ইসরাইল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
