আদিবাসীদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণের প্রতিবাদ ও পৃথক ভূমি কমিশনের দাবিতে নওগাঁয় গতকাল সোমবার আদিবাসীদের গণ পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে গণ পদযাত্রাটি সকাল ১১টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড় নামক স্থান থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা সভাপতি আমিন কুজু। এ সময় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র চন্দ্র সরেন, প্রেসিডিয়াম সদস্য বাবুল রবী দাস, সাধারণ সম্পাদক সবিন মুন্ড, অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, জেলা পিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড. মহসিন রেজা, রাবির আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি হেমন্ত মাহাতো প্রমুখ।
