রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে গ্লোবাল ব্র্যান্ড আসুস ব্র্যান্ডের নোটবুক এবং ট্যাবলেট পিসিতে ‘আসুস সামার ফিঁয়েস্তা এবং ঈদ অফার’ শীর্ষক অফার ঘোষণা করেছে। এই অফারে আসুসের যেকোনো মডেলের নোটবুক এবং ট্যাবলেট পিসি কিনলে ক্রেতারা পাচ্ছেন আসুসের মানিব্যাগ, কার্ড হোল্ডার এবং চাবির রিং দিয়ে সাজানো আকর্ষণীয় উপহার বাক্স। এ অফার ২৪ জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্লোবাল ব্র্যান্ডের সকল শাখা অফিসসহ সকল ডিলার ও রিসেলার প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।
