আইটি প্রশিক্ষণে বৃত্তি

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২০:০৭
জবসবিডি ডটকম ও ড্যাফোডিল ফাউন্ডেশন আইটি প্রশিক্ষণে বিশেষ বৃত্তি ঘোষণা করেছে। বৃত্তি প্রকল্পের আওতায় মোট ৩০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের মোট খরচের সার্বোচ্চ ৭০% পর্যন্ত বহন করবে ড্যাফোডিল ফাউন্ডেশন। প্রশিক্ষণ কোর্সের মধ্যে রয়েছে সিসিএনএ, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, সোস্যাল মিডিয়া মার্কেটিং, আউটসোর্সিং, অ্যানিমেশন, জাভা, এসইও, জুমলা, ওয়ার্ডপ্রেস, লিনাক্স প্রভৃতি। http://scholarship.jobsbd.com ঠিকানায় আবেদন করতে হবে।