সামরিক নীতিতে পরিবর্তন আনছে জাপান

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২০:৪৫
নিরাপত্তা নীতির ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে জাপান। মূলত বহিঃবিশ্বের সঙ্গে লড়াই চালিয়ে যেতে সামরিক বাহিনীর কাজটাকে আরো সহজ করে তুলতে এ উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি। গতকাল মঙ্গলবার আইনপ্রণেতারা এটি অনুমোদন করে। জাপানের সংবিধান অনুযায়ী আত্মরক্ষামূলক বিষয় ছাড়া অন্য কোন বিবাদমূলক বিষয়ে বল প্রয়োগ করতে পারে না দেশটি। কিন্তু তারা যদি মিত্রদের দ্বারা হামলার সম্মুখীন হয় তবে তারা তাদের বাহিনীকে ব্যবহার করতে পারবে বলে নতুন আইনে উল্লেখ করা হয়েছে। এ আইনটিকে তারা ‘সমষ্টিগত আত্মরক্ষা’ বলে উল্লেখ করেছেন। মন্ত্রি পরিষদে আইনটি আজ পাস হবে বলে আশা করা হচ্ছে। ওদিকে এ প্রস্তাবিত আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে রবিবার টোকিওতে এক ব্যক্তি তার নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে।