সংবাদ কণিকা

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২০:৪৫
নাসার নতুন প্রযুক্তি ‘ফ্লাইং সসার’ মঙ্গলগ্রহের ব্যাপারে মানুষের আগ্রহ বহুদিন থেকেই। আর এ কারণেই এবার নাসা পরীক্ষা চালিয়েছে ‘ফ্লাইং সসার’। প্রতিবেশী এই গ্রহের ভূপ্রকৃতি কেমন, গ্রহটি আদৌ মানুষের বসবাসের উপযোগী কিনা, তা নিয়ে বহুদিন থেকেই চলছে জল্পনা-কল্পনা। আর এবার, সেই জল্পনার জট খুলতেই সাহায্য করবে নাসার নতুন এই প্রযুক্তি। যার সাহায্যে মঙ্গলে সহজে ও নিরাপদে নভোচারীরা অবতরণ করতে পারবেন। নাসার দাবি, তারা এই পরীক্ষা থেকে যে তথ্য পেয়েছেন তা তাদেরকে সামনের দশকেই মঙ্গলে আরও ভারি জিনিস পাঠাতে সাহায্য করবে। নাসার এই পরীক্ষা যানের নাম দেয়া হয়েছিল ‘লো ডেনসিটি সুপারসনিক ডিসেলারেটর’। —এপি ধূমপানের কারণে বাড়ি ছাড়ার নির্দেশ সিগারেটের কটুগন্ধে বিরক্ত প্রতিবেশীরা মামলা ঠোকার পর এক বৃদ্ধকে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ডুসেলডর্ফের একটি আদালত। রায়ে বলা হয়েছে, নিজের বাসায় ধূমপানের ক্ষেত্রে আইনে কোন সমস্যা নেই। তবে সিগারেটের ধোঁয়া প্রতিবেশীদের বাসায় ঢোকা ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। আর সেটাই তার অপরাধ। ৭৫ বছর বয়সী আডল্ফসের দিন কাটে সরকারের অবসর ভাতার টাকায়। গত চার দশক ধরে তিনি ওই বাসায় বসবাস করে এলেও প্রতিবেশীদের অভিযোগের প্রেক্ষিতে গতবছর তার বিরুদ্ধে আদালতে যান তার বাড়িওয়ালি। তাই আদালতের নির্দেশ মেনে নিয়ে তাকে ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিতে হবে। —এএফপি সিসিলিয়ায় শরণার্থী কেন্দ্র ইটালির সিসিলিয়ায় শরণার্থীদের ভিড ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তবে জনগণের সহায়তা না পেলে কর্তৃপক্ষ এই ভার সামলাতেই পারতেন না। স্থানীয় মানুষ সেখানে আতঙ্কের বদলে আতিথেয়তার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বিভিন্ন সংঘ-সমিতি, বিশেষ করে গির্জা এইসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। তবে দীর্ঘ সময় দ্বিধা-দ্বন্দ্বের পর ক্যাথলিক গির্জা আফ্রিকার সংকটপূর্ণ অঞ্চল ও মধ্যপ্রাচ্য থেকে আসা মানুষজনের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। —ডয়েচে ভেলে