ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২০:০২
ইউনিক বিজনেস সিস্টেমস বাজারে এনেছে তাইওয়ানের পসওয়া ব্র্যান্ডের ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন। সব ধরনের দোকান, সুপার শপ ও বিক্রয়কেন্দ্রে এগুলো ব্যবহার করা যায়। অ্যাকাউন্টিং ফাংশন, বিক্রয়, ইনভেন্টরি, স্টক রিপোর্ট তৈরি প্রভৃতি কাজ করা যায় এতে। ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, দুই প্রস্থ প্রিন্টিং ব্যবস্থা, অপরিবর্তনীয় ফাইন্যান্সিয়াশ মেমোরি প্রভৃতি রয়েছে এতে।