সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ. কোরিয়া

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২০:৪৩
সিউল ও ওয়াশিংটনের মধ্যে বার্ষিক সামরিক মহড়া বাতিলসহ উত্তেজনা কমাতে পিংইয়ংযের প্রস্তাব প্রত্যাখ্যান করার একদিন পরই স্বল্প পাল্লার দুটি মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের সাগরে উত্তর কোরিয়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল বুধবার সকালে নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ কোরীয় সামরিক বাহিনীর এক কর্মকর্তা। তবে ঐ সামরিক কর্মকর্তা পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দক্ষিণ কোরিয়া সফরের একদিন পূর্বে উত্তর কোরিয়া ঐ দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উেক্ষপণ ঘটায়। চীনা প্রেসিডেন্ট ৩ ও ৪ জুলাই দক্ষিণ কোরিয়া সফর করবেন। ক্ষেপণাস্ত্র দুটির পাল্ল প্রায় ১৮০শ’ কিমি’র মতো এবং এগুলো দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের পূর্ব সাগরে পড়েছে বলে জানিয়েছেন।