বিপুল ইয়াবাসহ গ্রেফতার পাঁচ

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:১৫
রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে পুলিশ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে ৫ মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃতরা হচ্ছে সোহেল, ফেরদৌস, মহসিন, মোস্তফা ও হাসান। মঙ্গলবার রাতে মিরপুর থানার পুলিশ ১০৩৬/২, পূর্ব মনিপুর বাসা থেকে তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে। ইয়াবার পাশাপাশি ওই বাসা থেকে উদ্ধার করা হয় ৫টি মদের বোতল, ২০টি বিয়ার ও ৩০টি খালি বোতল ও ক্যান। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা সীমান্ত এলাকা থেকে ইয়াবা ক্রয় করে ঢাকায় নিয়ে আসে। এরপর তারা মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তা পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে।