ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ওয়েবসাইট নিয়মিত হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৫৫টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এই নির্দেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রয়োজনীয় তথ্য সরবরাহের ক্ষেত্রে ওয়েবসাইট তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নিয়মিতভাবে হালনাগাদ করা না হলে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়। এতে সংশ্লিষ্ট অফিসগুলোর কার্যক্রম সম্পর্কে সেবা গ্রহীতাদের বিরূপ মনোভাবের সৃষ্টি হয়। অনেকের চরম দুর্ভোগে পড়তে হয়।
