কোন কাজ করার জন্য কম্পিউটারকে কী প্রদান করতে হয়?
বিজ্ঞান
এ.এইচ.এম.সায়েদুজ্জামান
সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান)
উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে
অধ্যায়ের প্রত্যেক লাইন পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। তারপরও কোন সমস্যা দেখা দিলে আগামীকাল আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে।
২৫. তথ্য কীসের মতো মূল্যবান?
ক) পারিবারিক সম্পদের
খ) প্রাকৃতিক সম্পদের
গ) টাকা-পয়সার
ঘ) সময়ের
২৬. ল্যাপটপ কী?
ক) পর্বতারোহী সামগ্রী খ) ছোট যন্ত্র
গ) ছোট বাদ্যযন্ত্র ঘ) ছোট কম্পিউটার
২৭. কম্পিউটারের কোনটি নেই?
ক) স্মৃতি খ) বুদ্ধি বিবেচনা
গ) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
ঘ) নির্ভুল কাজ করার ক্ষমতা
২৮. কোন কাজ করার জন্য কম্পিউটারকে কী প্রদান করতে হয়?
ক) আউটপুট খ) ডিভাইস গ) তথ্য বা ডাটা ঘ) ইনপুট
২৯. নিচের কোনটি কম্পিউটারের যন্ত্রাংশ নয়?
ক) মাউস খ) প্রিন্টার গ) কি-বোর্ড ঘ) হ্যামার
৩০. কম্পিউটার হতে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
ক) ইন্টারকম খ) ইন্টারনেট গ) ই-মেইল ঘ) ইন্টারসিড
৩১. কম্পিউটার কীভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?
ক) ফিল্ড হতে খ) নির্দেশ অনুযায়ী গ) ফর্মুলা অনুযায়ী ঘ) রেকর্ড হতে
৩২. ওয়েব (web) অর্থ কী?
ক) মানুষ খ) পোশাক গ) জাল ঘ) ছবি
৩৩. নিচের কোনটি Browsing Software?
ক) google খ) Firebox গ) Microsoft word ঘ) Microsoft excel
৩৪. নির্দিষ্ট তথ্যের উত্স খোঁজার জন্য ইন্টারনেটে কী আছে?
ক) search ইঞ্জিন খ) addressbar গ) manu bar ঘ) image
গতকাল প্রকাশিত বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো।
উত্তরঃ ১৫ তথ্যপ্রযুক্তি. ১৬.তথ্য.১৭ উপাত্ত.১৮ সম্পদ.১৯ তথ্য .২০দশ .২১ যন্ত্র. ২২ Output
.২৩ মুখস্ত করা.২৪ ইলেকট্রনিক.
০০০০০০০০০০০০০০০০০
অটিজম কোন ধরনের সমস্যা?
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সি এম মিরাজুল ইসলাম
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
অধ্যায়ের ভেতরের খুঁটিনাটি পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। তারপরও কোন সমস্যা দেখা দিলে আগামীকাল আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে।
আমরা সবাই সমান
১৬. অটিস্টিক শিশুরা স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে-
ক. উপযুক্ত শিক্ষা পেলে
খ. ঘরে থাকলে
গ. অন্যদের সাথে না মিশলে
ঘ. খেলাধুলা করলে
১৭. আমরা যারা একই শ্রেণিতে পড়ালেখা করি তারা সবাই-
(ক) একই রকম (খ) ছেলে (গ) মেয়ে (ঘ) একই রকম নই
১৮. ‘অটিস্টিক শিশু’ কোনটি করে?
(ক) সবার সাথে খেলাধুলা (খ) বন্ধুত্ব (গ) হইচই (ঘ) চোখে চোখে তাকায় না
১৯. অটিজম সমস্যায় আক্রান্ত শিশুদের কোন নামে ডাকা হয়?
(ক) অপশাল শিশু (খ) অপটিকা শিশু (গ) অটিস্টিক শিশু (ঘ) বধির শিশু
২০.কোনটি করলে অটিজম সেরে যায়?
(ক) ব্যায়াম (খ) চিকিত্সা (গ) এমনি সেরে যায় (ঘ) কম কথা বললে
২১.কোনটির মাধ্যমে অটিস্টিক শিশুদেরকে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব?
(ক) শিক্ষা (খ) বাসস্থান (গ) খাদ্য (ঘ) খেলাধুলা
২২.কোনটি বদল হলে অটিস্টিক শিশুরা খুবই উত্তেজিত হয়?
(ক) খাদ্য (খ) পোশাক (গ) বাসস্থান (ঘ) দৈনিক কাজের রুটিন
২৩. অটিস্টিক শিশুরা কোনটির ক্ষেত্রে অতি সংবেদনশীল হয়?
(ক) পিতামাতা (খ) ভাইবোন (গ) বড়দের (ঘ) আলো
২৪. অটিস্টিক শিশুরা খেলনা নিয়ে না খেলে কী করে?
(ক) ভেঙে ফেলে (খ) শক্ত করে ধরে বসে থাকে (গ) অন্যকে দিয়ে দেয় (ঘ) লুকিয়ে রাখে
২৫. কোন ধরনের শিশুরা একই শব্দ বারবার বলতে থাকে?
(ক) কালা শিশুরা (খ) বিকলাঙ্গ শিশুরা (গ) অটিস্টিক শিশুরা (ঘ) অন্ধ শিশুরা
২৬. অটিজম কোন ধরনের সমস্যা?
(ক) বংশগত (খ) সামাজিক (গ) জাতীয় (ঘ) বিকাশগত
২৭. কোন শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ?
(ক) এক হাত বিশিষ্ট (খ) এক পা বিশিষ্ট শিশু (গ) লম্বা হাত পা বিশিষ্ট শিশু (ঘ) অটিস্টিক শিশু
২৮. আমরা সবাই মিলে কাদের সাহায্য করব?
(ক) দুর্বল বন্ধুদের (খ) অটিস্টিক বন্ধুদের (গ) এতিম বন্ধুদের (ঘ) ছোট বন্ধুদের
২৯. আমাদের চারপাশে কী রয়েছে?
(ক) বিশাল বিশাল প্রাসাদ (খ) হাট-বাজার (গ) মসজিদ মন্দির (ঘ) নানারকম মানুষ
৩০. আমাদের প্রত্যেকের প্রতিভায় কী আছে?
(ক) জ্ঞান (খ) মেধা (গ) যোগ্যতা (ঘ) ভিন্নতা
৩১. কোন শিশুর বিশেষ খেলনা বা জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে?
(ক) নবজাতক শিশুর (খ) অটিস্টিক শিশুর (গ) সমবয়সী শিশুর (ঘ) মধ্যবয়সী শিশুর
৩২. কোনো কোনো অটিস্টিক শিশু কীসের অধিকারী হয়?
(ক) চমত্কার প্রতিভার (খ) অনুপম রূপের (গ) অনুপম গুণের (ঘ) অসাধারণ প্রজ্ঞার
৩৩.কীভাবে অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব?
(ক) সঠিক শিক্ষার মাধ্যমে (খ) সঠিক চিকিত্সার মাধ্যমে
(গ) সঠিক সেবাযত্নের মাধ্যমে (ঘ) সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে
গতকাল বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো।
উত্তরমালা:
১.চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে ২.অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই উত্তেজিত হয় ৩.শিশুর বিকাশগত সমস্যা ৪. অটিজম৫.চুপচাপ ৬.ছবি আঁকা ৭. শব্দের প্রতি সংবেদনশীলতার জন্য ৮. স্বাভাবিকভাবে পড়তে পারে ৯.বন্ধুত্ব ১০.উত্তেজিত হয় ১১.মানসিক বিকাশের অভাবে ১২.মুখে বলতে পারে না বলে ১৩. অটিজমের বিকাশের সমস্যার জন্য ১৪.অটিস্টিক শিশু ১৫.ভালো আচরণ করে
