২৭ হাজার টাকায় এইচপি ল্যাপটপ

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২০:০২
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ব্র্যান্ডের ১৪-ডি০০৮এইউ মডেলের ল্যাপটপ। এএমডি ই১-২১০০ মডেলের প্রসেসর ছাড়াও এই ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৪.১” এইচডি এলইডি ডিসপ্লে, ওয়েবক্যাম, ওয়াই-ফাই এবং ডিভিডি রাইটার। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ২৭,০০০ টাকা।