গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভোর ইয়োগা ৮ মডেলের থ্রিজি ট্যাবলেট পিসি। এর বিশেষ বৈশিষ্ট্য হলো একে তিনটি ভিন্ন ভিন্ন মোডে ব্যবহার করা যায়। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২, ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৮” ডিসপ্লে, ১ জিবি র্যাম, ১৬ জিবি স্টোরেজ, ডুয়াল ক্যামেরা, ওয়াই-ফাই, জিপিএস প্রভৃতি। এটি থ্রিজি ইন্টারনেট এবং ভয়েজ কল ফিচারও সমর্থন করে। মূল্য ২৬,৫০০ টাকা।
