ই-কমার্স সার্ভিস এফএসবি (ফিউচার সলিউশন ফর বিজনেস) এবারের ঈদে অনলাইনে বাংলাদেশের সেরা সব ব্র্যান্ডের পোশাক নিয়ে হাজির হয়েছে। দেশি শীর্ষ ব্র্যান্ডের মধ্যে রঙ, এক্সট্যাসি, সাদা-কালো, মেনজক্লাব, প্রবর্তনা, নগরদোলাসহ ৩৯টি ব্রান্ডের ২১ হাজারেরও বেশি রকমের কাপড়, ১০ হাজারেরও বেশি বই, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও কম্পিউটার পণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে এই সংগ্রহে। রাস্তার জ্যাম আর দৈনন্দিন ব্যস্ততাকে দূরে ঠেলে www.bangladeshbrands.com ওয়েবসাইটে গিয়েই কেনা যাবে এসব পণ্য। এই একটি সাইট থেকেই এখানে সংযুক্ত সব ব্র্যান্ডের নিজ নিজ ওয়েব ঠিকানাতেও পৌঁছে যাওয়া যাবে। ভিসা বা মাস্টার কার্ড, ব্রাক ব্যাংকের কার্ড, ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড, কিউ-ক্যাশ কার্ড অথবা আপনার যেকোনো ব্যাংকের একটি এটিএম কার্ড বা বিকাশ-এর মাধ্যমে এখানে পণ্যের মূল্য পরিশোধ করা যায়। দেশের মধ্যে তো বটেই, দেশের বাইরেও সুন্দরবন কুরিয়ার, ফেডেক্স বা ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করা হয়ে থাকে এই সাইট থেকে।
