প্র যু ক্তি ব্য ক্তি ত্ব : লিওনার্দো ক্লেইনরক

আপডেট : ১০ জুলাই ২০১৪, ১৯:৩৫
মার্কিন প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী লিওনার্দো ক্লেইনরকের মূল অবদান নেটওয়ার্কিংয়ে, যা ছাড়া আজকের এই প্রযুক্তিনির্ভর আধুনিক জীবন আমরা কোনোভাবেই কল্পনা করতে পারি না। তিনি জন্মগ্রহণ করেন ১৯৩৪ সালের ১৩ জুন। তিনি সিটি কলেজ অব নিউইয়র্ক থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে। লস অ্যাঞ্জেলসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকেই মূলত যাত্রা শুরু করে আর্পানেট, যা আজকের এই ইন্টারনেটের পূর্বসূরী। আর্পানেট উদ্ভাবনী দলের অন্যতম একজন সুপারভাইজর হিসেবেই কাজ করেছেন লিওনার্দো ক্লেইনরক। মূল নেটওয়ার্কিংয়ের তাত্ত্বিক ভিত্তির অনেকটাই গড়ে তুলেছেন ক্লেইনরক। ইন্টারনেট সোসাইটির ন্যাশনাল হল অব ফেমে জায়গা করে নেওয়া, ন্যাশনাল মেডেল অব অনারের মতো পুরস্কারগুলোও তাই তার কাজের স্বীকৃতিস্বরূপ লাভ করেছেন ক্লেইনরক।