বর্গাকৃতির ফোনে ভরসা খুঁজছে ব্ল্যাকবেরি

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২০:৪২
স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের আধিপত্যে ব্ল্যাকবেরি অনেকটাই পিছিয়ে পড়েছে। তবে তাই বলে হাল ছেড়ে দেয়নি তারা। আর নতুন করে বাজার দখল করতে তারা নির্ভর করছে বর্গাকৃতির স্মার্টফোনের ওপর। সম্প্রতি ‘পাসপোর্ট’ নামে বর্গাকৃতির একটি স্মার্টফোন অবমুক্ত করেছে তারা। আয়তাকার ডিভাইসগুলো মূলত গ্যাজেটের ডিজাইনের ভিত্তি হিসেবে কাজ করছে। কিন্তু এর বাইরে এসে বর্গাকৃতির ডিভাইস বাড়তি বেশকিছু সুবিধা প্রদান করতে পারে বলে মনে করছে ব্ল্যাকবেরি। প্রচলিত সব স্মার্টফোন যেখানে এক লাইনে ৪০টি অক্ষর ধারণ করতে পারে, সেখানে ব্ল্যাকবেরি পাসপোর্ট প্রদর্শন করতে পারে ৬০টি অক্ষর। ফলে এই ফোন কনটেন্ট দেখতে বেশি উপযোগী হবে বলে মন্তব্য করছে ব্ল্যাকবেরি।