প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২০:২০
ইংরেজি মো: জসিম উদ্দীন বিশ্বাস প্রভাষক, ইংরেজি বিভাগ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজ আমরা An Evening with Saikat’s Family বিষয়ে আলোচনা করবো। প্রথমেই এর গুরুত্বপূর্ণ শব্দের অর্থসহ বাক্যরচনা শিখবো এবং এর পরে ব্যাকরণ বিষয়ে আলোকপাত করবো । যা তোমাদের প্রশ্নকাঠামোর অন্যান্য অংশের জন্য কাজে আসবে Music (সঙ্গীত): Sharno likes to listen to music very much. Apartment (ভবন): Saikat lives in an apartment. Parents (পিতামাতা: We should listen to our parents’ words. Neighbours (প্রতিবেশী): Our neighbours are very helpful. Improve (উন্নতি করা): Tonoy wants to improve his English. Orders (আদেশ): His mother gets orders for making new dresses. Cartoon (ব্যঙ্গচিত্র): Tom and Jerry is my favourite cartoon. Story (গল্প): Mehnaj wrote a story yesterday. Study (অধ্যয়ন করা): Tamzid studies attentively. Serve (পরিবেশন করা): My mother always serves us food. Grammar Corner Tense in lesson four: Present Indefinite Tense: যে Tense দ্বারা বর্তমানে সাধারণত কোন কাজ করা হয় বা হয়ে থাকে এবং কোন অভ্যাস, অথবা চিরন্তন সত্য বুঝায় তাকে Present Indefinite Tense বলে। যেমনঃ (a) Saikat lives with his parents in an apartment in Bogra. (b) His father is a banker. (c) Mr. Islam writes stories. (d) Saikat’s mother makes dresses. (e) Saikat is a good student. Structure 1: Subject+ present form of verb+ object/ Extension: Saikat lives in an apartment. Structure2: Subject+ be verb (am/is /are) + complement. (a) Saikat is a good student. (b) Maleka Begum is a housewife. Notes: যদি কোন verb এর শেষে ch, sh, ss, o, and x থাকে তাহলে সেই verb এর সাথে ‘es’ যোগ হবে। যেমন: Saikat watches (watch+ es) cartoon on TV. Naimul washes (wash+ es) his own cloth. He possesses (posess+ es) a good moral character. Minhaj goes (go+ es) to school regularly. The man mixes (mix+ es) water with flour. শিক্ষার্থীরা এবার চলো দেখে নেওয়া যাক Lesson: 4 এ কোন কোন verbs ব্যবহূত হয়েছে। Present form Past form Past Participle form Live (বাস করা) lived lived Be /am/ is /are (হয়) was, were been Write (লেখা) wrote written Love (পছন্দ করা/ভালবাসা) love loved Listen (শুনা) listened listened Sew (সেলাই করা) sewed sewn Make (তৈরি করা) made made Get (পাওয়া) got got/ gotten Order (আদেশ) ordered ordered Read (পড়া) read read Want (চাওয়া) wanted wanted Improve (উন্নতি করা) improved improved Watch (দেখা) watched watched Show (দেখানো) showed showed Do (করা) did done Look (তাকিয়ে দেখা) looked looked Study (অধ্যয়ন করা) studied studied Eat (খাওয়া) ate eaten Help (সাহায্য করা) helped helped Wash (ধোয়া) washed washed Clean (পরিষ্কার করা) cleaned cleaned Go (যাওয়া) went gone Cook (রান্না করা) cooked cooked Serve (পরিবেশন করা) served served Answer (উত্তর দেয়া) answered answered Refer (নির্দেশ/ উল্লেখ করা) referred referred Use (ব্যবহার করা) used used Ask (প্রশ্ন করা) asked asked Describe (বর্ণনা করা) described described Sleep (ঘুমানো) slept slept Say (বলা) said said 00000000000000000000 আমরা কোথায় গণতন্ত্রের চর্চা করব বাংলাদেশ ও বিশ্বপরিচয় সি এম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অধ্যায়ের ভেতরের খুঁটিনাটি পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। তারপরও কোন সমস্যা দেখা দিলে আগামীকাল আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে। গণতান্ত্রিক মনোভাব ২১.দেশের নাগরিক হিসেবে আমাদের সকলে কীরূপ মনোভাবের অধিকারী হতে হবে? ক. নির্বাচন খ. গণতান্ত্রিক গ. সম্মান করা ঘ. সিদ্ধান্ত গ্রহণের ২২. আমরা কোথায় গণতন্ত্রের চর্চা করব? ক. পরিবারে খ. বিদ্যালয়ে গ. খেলার মাঠে ঘ. সব জায়গায় ২৩. গণতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? ক. স্বার্থপরতা খ. স্বেচ্ছাচারিতা গ. পরমতসহিষ্ণুতা ঘ. বিশৃঙ্খলা ২৪. পরমতসহিষ্ণুতা কোনটি? ক. নিজের মতের প্রতি সম্মান প্রদর্শন খ. রাষ্ট্রপতির প্রতি সম্মান প্রদর্শন গ. প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন ঘ. অন্যের মতের প্রতি সম্মান প্রদর্শন ২৫. নিচের কোন কাজের ক্ষেত্রে পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব? ক. উত্সব-অনুষ্ঠানে কী করব খ. উত্সব-অনুষ্ঠানে কী খাব গ. শ্রেণিকক্ষ কীভাবে সাজাবো ঘ. বনভোজনে কোথায় যাব ২৬.শ্রেণি নেতাদেরকে সবাই হাসিমুখে বরণ করে নেয় কেন? ক. সবাই সহপাঠী হওয়ায় খ. সবাই ভোট দিতে পারায় গ. সবার মতামতে নির্বাচিত হওয়ায় ঘ. শিক্ষকের আদেশে ২৭. বিদ্যালয়ে আমরা কীভাবে কাজ করি? ক. ব্যক্তিগতভাবে খ. দলগতভাবে গ. রাজনৈতিকভাবে ঘ. অধিকাংশের মতে ২৮. কার নেতৃত্বে দলের কাজ করা হয়? ক. দলের কর্মীর খ. শ্রেণি নেতার গ. বড়দের ঘ. দলনেতার ২৯. কী অনুযায়ী বিদ্যালয়ের বিভিন্ন কাজ করব? ক. প্রধান শিক্ষকের নির্দেশ খ. অধিকাংশের মত গ. শ্রেণিশিক্ষকের নির্দেশে ঘ. দলনেতার নির্দেশে ৩০. কোন কাজ সম্পর্কে সব সহপাঠীর সাথে আলোচনা করব? ক. ঘর গোছানো খ. বেড়াতে যাওয়া গ. শ্রেণিকক্ষ সাজানো ঘ. দলনেতা নির্বাচন ৩১. জীবনের সকল ক্ষেত্রে আমরা কীরূপ আচরণ করব? ক. সহনশীল খ. পরমতসহিষ্ণু গ. গণতান্ত্রিক ঘ. সহযোগিতামূলক ৩২. বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের সময় বিভিন্নজন কীরূপ মত দিতে পারে? ক. একইরকম খ. বিভিন্ন রকম গ. অভিন্ন রকম ঘ. দুই রকম গত বুধবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো। উত্তরমালা:১.অধিকাংশের মত ২.জনগণের শাসন ৩.জোর করে মত চাপিয়ে দেওয়া ৪. সকল ক্ষেত্রে ৫.পরিবার ৬.জাতীয় সংসদ ৭.ঐক্যমত্য ৮.গণতান্ত্রিক মনোভাব ৯.ব্যক্তিগত ও সামাজিক গুণ ১০.দলীয়ভাবে কাজ করার জন্য ১১ গণতন্ত্রের. ১২.অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় ১৩.গণতন্ত্রের ১৪.গণতন্ত্র ১৫.গণতান্ত্রিক ১৬.পরমতসহিষ্ণুতা ১৭.গণতন্ত্রের মনোভাব ১৮.মত প্রকাশের ১৯.গণতান্ত্রিক ২০. গণতন্ত্র