কবিকে নিমগাছের ভালো লাগলো কেন?
প্রিয় দশম শ্রেণির বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা নিও, তোমাদের ‘বাংলা প্রথম পত্রের’ ‘নিম গাছ’ গল্পটি থেকে বহুনির্বাচনী প্রশ্নের নমুনা দেওয়া হলো।
গতকালের পর
২৪.‘অদৃশ্যলোক’ গল্প গ্রন্থটি কত সালে প্রকাশিত?
ক.১৯৪৭ খ.১৯৪৮
গ.১৯৪৯ ঘ.১৯৫০
২৫.‘নিমগাছ’ বনফুল রচিত কোন ধরনের গল্প?
ক.ব্যঞ্জনাধর্মী খ.প্রতীকী
গ.আখ্যানমূলক ঘ.প্রেমমূলক
২৬.‘শান দিয়ে বাধা নো” বলতে কী বোঝায়?
ক.ইট-সিমেন্টে বাঁধানো
খ.বাঁশের বেড়া দিয়ে বাঁধানো
গ.পাথর দিয়ে বাঁধানো
ঘ.টাইলস দিয়ে বাঁধানো
২৭.‘নিমগাছ’ গল্পে কবি বলতে কী বোঝানো হয়েছে?
ক.যিনি কবিতা লিখেন খ. সৌন্দর্যের পূজারি
গ.গাছটির উপকারী ঘ.মুক্তির দূত
২৮.কবিকে নিমগাছের ভালো লাগলো কেন?
ক.ভালো কবিতা লেখার জন্য
খ.নিমগাছের প্রশংসা করার জন্য
গ.গাছের যত্ন নেওয়ার জন্য
ঘ.কবিতা শোনানোর জন্য
২৯.নিমগাছ’ গল্পের ম্যাজিক-বাক্য শেষ লাইন। কারণ শেষ লাইনটিতে রয়েছে-
ক.নিমগাছের উপকারিতার কথা
খ.নামকরণের সার্থকতা
গ.কবির প্রশংসা
ঘ.সীমাহীন কথার আখ্যান
৩০.গৃহকর্মনিপুণা লক্ষ্মীবউটির ঠিক একদশা।”- নিমগাছ” গল্পে একদশা” শব্দটি নিচের কোন বাক্যটিকে সমর্থন করে?
ক.নিমগাছ ও লক্ষ্মীবউয়ের জীবনধারা একই
খ.নিমগাছ ও লক্ষ্মীবউটি সকলের উপকার করে
গ.নিমগাছ ও লক্ষ্মীবউ সকলের কাছে সমান
ঘ.নিমগাছ ও লক্ষ্মীবউ নিঃস্বার্থভাবে নিজেকে সমর্পন করেছে।
৩১.“চর্মরোগের অব্যর্থ মহৌষধ”- ‘নিমগাছ” গল্পে ব্যবহূত এ বাক্যটি নিচের কোন উক্তিটির ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ?
ক. যেকোনো রোগের উপকারী
খ.চর্মরোগের জন্য প্রযোজ্য
গ.চর্মরোগের জন্য উপকারী
ঘ.চর্মরোগ অবশ্যই সারাবে
৩২.বনফুলের রচনা রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক.ব্যঙ্গ-বিদ্রুপ খ.গুরুগম্ভীর
গ.তাত্পর্যপূর্ণ বক্তব্য ঘ.তত্ত্বনিষ্ঠ
৩৩.কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কথাটির গভীর তাত্পর্য হলো-
ক. রোগ-বালাই নিরাময় করে
খ.জিন-ভূত তাড়িয়ে দেয়
গ.সাপের আনাগোনা থাকে না
ঘ.আয়ু বৃদ্ধি করে
৩৪.কবির কোন বৈশিষ্ট্যের কারনে নিমগাছ কবিকে পছন্দ করল?
ক.ছাল বা তুলা খ.পাতা না ছিড়া
গ.ডাল বা ডাটা
ঘ.মুগ্ধদৃষ্টিতে চেয়ে থাকা
৩৫.‘নিমগাছ’ গল্পে গাছটির প্রতি অবহেলা নিচের কোন প্রবাদ বাক্যের সঙ্গে তুলনীয়?
ক. লোভে পাপ, পাপে মৃত্যু
খ.বাঘের মা পঙ্গা পায় না
গ. ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
ঘ.দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই
৩৬.‘নিমগাছটি’ কবির সঙ্গে যেতে না পারার কারনের সঙ্গে নিচের কোনটি যুক্ত-
i. শেকড়ের সঙ্গে গভীরভাবে গ্রথিত
ii. কবি তাকে নিতে রাজি হয়নি
iii. পারিবারিক বন্ধন
নিচের কোনটি সঠিক?
ক i খ ii
গ i ও iii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৭-৩৮নং প্রশ্নের উত্তর দাও।
গৃহবধূ অনিমা তার আঙিনায় একটি তুলসী গাছ রোপণ করে। সে সবসময় তুলসী গাছটির পরিচর্যা করে। কারণ সে মনে করে, বাড়ির আঙিনায় তুলসী গাছ থাকা মঙ্গলজনক।
৩৭.উদ্দীপকের সঙ্গে কোন রচনায় সাদৃশ্য রয়েছে?
ক.নিমগাছ খ.পালামৌ
গ.অভাগীর স্বর্গ ঘ.ফুলের বিবাহ
৩৮.উক্ত সাদৃশ্যের বিষয়টি যে দৃষ্টিকোণ থেকে বিবেচ্য-
i. কুসংস্কার ii. বৃক্ষপ্রেম iii. বৃক্ষের অবদান
নিচের কোনটি সঠিক?
ক i খ iiগ iii ঘi, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৯-৪০নং প্রশ্নের উত্তর দাও।
সাদিক মিয়া একজন স্বনামধন্য কবিরাজ। তিনি তার চিকিত্সার পদ্ধতির জন্য বৃক্ষের পাতা, ছাল প্রভৃতি ব্যবহার করে থাকেন। কিন্তু তিনি পূর্বের মতো আর মানুষের চিকিত্সা করতে পারেন না। কারণ মানুষ ঔষধি বৃক্ষগুলো সব কেটে ফেলেছে।
৩৯.উদ্দীপকের সাদিক নিমগাছ’ গল্পের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক.নিমগাছ খ.কবিরাজ
গ.নতুন মুখ ঘ.গৃহবধূ
৪০.সাদৃশ্যের বিষয়টি যে দৃষ্টিকোণ থেকে বিবেচ্য-
i. চিকিত্সাজনিত
ii. পেশাগত iii. আইনগত
নিচের কোনটি সঠিক?
ক i খ ii
গ i ও ii ঘ i, ii ও iii
