সৈয়দপুরের বহুতল ভবনগুলো বিমান চলাচলে ঝুঁকি বাড়াচ্ছে

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২০:৫৬
সিভিল এভিয়েশনের অনুমতি ছাড়াই নীলফামারীর সৈয়দপুরে পাল্লা দিয়ে চলছে বহুতল ভবন নির্মাণ। বিমানবন্দরের ২৫ নটিকেল মাইল এলাকার মধ্যে দ্বিতল বা বহুতল ভবন নির্মাণে অনুমতি না থাকলেও শুধুমাত্র পৌর কর্তৃপক্ষের নকশা অনুমোদন নিয়ে ওইসব ভবন নির্মাণ হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বর্ষার মৌসুমে বা আবহাওয়ার পরিবর্তন ঘটলে যাত্রীর নিরাপত্তার জন্য ৩৫ ডিগ্রি এঙ্গেলে উড়ন্ত বিমান অবতরণ করে বিমানবন্দরে। ওই সময় ঘন মেঘের কারণে বিমান পাইলট সামনের কোন উঁচু স্থাপনা বা টাওয়ার পরিষ্কারভাবে দেখতে পান না। যার কারণে বিমান পাইলট এয়ারপোর্ট টাওয়ারের কাছে বারবার জানতে চান অবতরণ করা বিমানের সামনে কোন বহুতল ভবন বা গাছপালা আছে কিনা। যদি থাকে তাহলে বিমান ক্রাশ হওয়ার সম্ভাবনা থাকায় ২৫ নটিকেল মাইলের মধ্যে বহুতল ভবন নির্মাণে অনুমতি দেয় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্ত ইদানিং সৈয়দপুর শহরের মানুষ বিমান ক্রাশের কথা চিন্তা না করে পাল্লা দিয়েই নির্মাণ করছেন বহুতল ভবন। সৈয়দপুর বিমান কর্তৃপক্ষ জানায়, ইতিপূর্বে পৌর এলাকার ২৫ নটিকেল মাইলের মধ্যে যাতে কোন প্রকার বহুতল ভবন বা টাওয়ার নির্মাণ না হয় এজন্য পৌর কর্তৃপক্ষ ও ইউনিয়ন চেয়ারম্যান বরাবরে চিঠি দেয়া হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ বহুতল ভবন চি?িহ্নত করে ইতিমধ্যে ভেঙ্গে ফেলার নোটিস জারি করলেও ভবন মালিকরা কর্ণপাত করছেন না। ফলে সৈয়দপুরে বিমান চলাচল ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানা গেছে।