টুইনমস ৭ ইঞ্চি থ্রিজি ট্যাব

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২০:৩০
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে টুইনমস ব্র্যান্ডের টি৭২৮৩জিডি১ মডেলের থ্রিজি ট্যাবলেট পিসি। এতে রয়েছে অ্যান্ড্রয়েড জেলিবিন, ৭” আইপিএস ডিসপ্লে, ১ জিবি ডিডিআর৩ র্যাম, ৮জিবি মেমোরি, ডুয়াল ক্যামেরা, থ্রিজি কলিং সুবিধা, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস প্রভৃতি। ঈদ অফারে রমজান মাসে এই ট্যাবে উপহার থাকছে একটি কিবোর্ড সংযুক্ত ক্যারিকেস। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১২,৫০০ টাকা।