পবিত্র রমযান, শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ আগামী ২০ জুলাই রবিবার হতে ৩১ জুলাই ২০১৪ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।
২২ জুলাই মঙ্গলবার হতে ৩১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আগামী ৩ আগস্ট রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চালু হবে।
