গাজীপুরে পেনশন ভাতা পেতে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৩০
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কাউলিতা গ্রামের চাকরিচ্যুত বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ পূর্ণাঙ্গন পেনশন ভাদা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে গতকাল রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ টেলিভিশনে যানবাহন সুপারভাইজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় একটি অশুভ মহলের চক্রান্তে মিথ্যা মামলা দিয়ে ১৯৯৯ সালে তাকে চাকরিচ্যুত করা হয়। সে সময় তিনি চাকরি ফিরে পেতে আপিল করতে পারেন নি। চাকরি হারিয়ে তিনি বর্তমানে সহায় সম্পত্তি বিক্রি করে দুটি মানসিক প্রতিবন্দ্বী ছেলে, স্ত্রী ও নাতি-নাতনীসহ নয় জন সদস্য নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন।