প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং মন্ত্রণালয় সম্পর্কে কটুক্তি ও তুচ্ছ-তাচ্ছিল্য করায় খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একটি সূত্র জানায়, দিনাজপুরের খানসামা উপজেলার ৫৮ জন শিক্ষক প্রতিনিধির স্বাক্ষরিত অভিযোগের প্রেক্ষিতে গত ২০ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেনের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়। বি.এস.আর পার্ট-১ রুল-৭৩ এর নোট-২ মোতাবেক খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি শিক্ষা অফিসার হিসেবে খানসামা উপজেলায় যোগদান করায় শিক্ষকরা সৌজন্য সাক্ষাত্ করতে গেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রীকে কটুক্তি করে তুচ্ছ-তাচ্ছিল্যমূলক কথা বলেন।
শিক্ষা কর্মকর্তা অশালীন কথাবার্তার ঘটনাটি উপজেলার বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে শিক্ষকরা ক্ষোভে ফেটে পড়েন এবং ওই কর্মকর্তার আচরণে অসত্যতার কারণে ১০ জুলাই মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামকে বরখাস্ত করা হয়েছে।
