মোবাইল পেমেন্ট সার্ভিস চালু করবে অ্যাপল

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:২১
চলতি বছরেই মোবাইল পেমেন্ট সার্ভিস চালু করবে টেক জায়ান্ট অ্যাপল। অ্যাপলের মোবাইল প্ল্যাটফর্মের বিভিন্ন ডিভাইসে বিভিন্ন অ্যাপসের মূল্য পরিশোধের সুবিধা প্রদান করতেই এই সেবা চালু করবে অ্যাপল। সম্প্রতি ভিসা ক্রেডিট কার্ডের সাথে অ্যাপল একটি চুক্তিও স্বাক্ষর করেছে। ধারণা করা হচ্ছে, ভিসার কাছ থেকেই এই সম্পর্কিত কারিগরি সেবা গ্রহণ করবে অ্যাপল। ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি প্রভৃতি নেটওয়ার্কে কাজ করবে অ্যাপলের এই মোবাইল পেমেন্ট সেবা। আসছে সেপ্টেম্বরে নতুন আইফোনের সাথে সাথেই এই সেবা চালু হতে পারে।