মেলান্দহে কালের কণ্ঠের জামালপুর জেলা প্রতিনিধি মোস্তাফা মনজুর ওপর সন্ত্রাসী হামলা ও প্রিয় ডটকমের সহ সম্পাদক এহসান ইবনে রেজা ফাগুন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছে মেলান্দহ রির্পোর্টাস ইউনিটি।
বৃহস্পতিবার মেলান্দহ রির্পোর্টাস ইউনিটির আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও ইত্তেফাকের মেলান্দহ সংবাদদাতা মো. শাহ্ জামাল।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রির্পোর্টাস ইউনিটির উপদেষ্টা দৈনিক সংবাদের প্রবীণ সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহ জাহান, ডাক্তার তাইফুর রহমান, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি, সিজে নিউজ বিডি ডটকমের সম্পাদক মো. ওসমান হারুনী, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল রানা, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মো. শামিম আহমেদ, ইউনিটির অর্থ সম্পাদক মো. জিল্লুর রহমান রতন, জালালপুর থিয়েটারের সভাপতি এস এম আব্দুল্লাহ্, কাজল আহম্মেদ, শাহীন আলম, হুমায়ুন কবির, জাহিদ হাসান প্রমুখ।
আরও পড়ুন: ‘বয়স কত হলে মুই ভাতা পাইম বাহে?’
সভায় বক্তারা মোস্তফা মুনজুর ওপর হামলাকারী ও ফাগুন হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।
ইত্তেফাক/অনি
