ইউরোপজুড়ে মাফিয়া বিরোধী অভিযান ১৬ জন আটক

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২১:১২
সারা ইউরোপ জুড়ে অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাফিয়া সদস্যকে আটক করেছে ইটালিয়ান পুলিশ। কোকেন চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এক সময় মাফিয়া চক্রের সঙ্গে জড়িত এক মহিলার দেয়া তথ্য অনুযায়ী নেদারল্যান্ড, ইটালি এবং জার্মানি থেকে ১৬ জন মাফিয়া সদস্যকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে কোকেন চোরাচালান করার অভিযোগ রয়েছে। এরা সকলেই ইটালির দক্ষিণাঞ্চলীয় এলাকা রোসারনোর অধিবাসী। এটি ড্রাংঘেটা অপরাধ সিন্ডিকেটদের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।