answer to the questions 4, 5, 6 and 7
ইংরেজি
মো. জসিম উদ্দীন বিশ্বাস
প্রভাষক, ইংরেজি বিভাগ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
প্রিয় শিক্ষার্থীরা, গতকাল প্রকাশিত নমুনা প্রশ্নের অন্তর্গত যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলোর উত্তর প্রদানের জন্য টেক্সটি আরো একবার ভালো করে পড়ে নাও। আজ চলো প্রশ্নগুলোর আদর্শ উত্তরগুলো দেখে নেয়া যাক।
Answer to the question number 4:
i. (b) nail
ii. (d) candle
iii. (c) Adnan could hear the sound of footsteps
iv. (d) Simple past
v. (b) Past continuous
vi. (b) What was Adnan doing?
vii. (a) How did. Adnan feel?
viii. (c) question
ix. (c) unforgettable
x. (b) Adnan’s mother took Adnan in her arms
Answer to the question number 5:
(a) shouted(b) hand (c) alarmed (d) everything (e) stuck
Answer to the question number 6:
(a) Adnan called his mother.
(b) His mother saw a small piece of wood stuck to his left shoe.
(c) He felt relieved to realize that a piece of wood made the sound of the footsteps.
(d) At last he realized that nobody nor any ghost followed him.
(e) Last month I faced an event that is so memorable in my life. One night, I went back to my home from my friend’s. I was all alone. It was quite a dark night. I got frightened. But I continued to walk. Suddenly, I felt that someone was following me. I was afraid and tried to walk fast. But it seemed that my legs did not work. However, I reached home trembling and sweating. This event still frightens me.
Answer to the question number 7:
1/2, Tajmahal Road, Jhenaidah-7300 28 September, 2014.
My dear Sabit,
At the very outlet of my letter, receive my cordial love. I have received your sweet note just now. You have wanted to know about village. Here is a description of it.
The name of my village is Narayanpur. It is a renowned village in Jhenaidah district. Its land area is about two square kilometers with vast green fields on all sides. The green trees and plants in the village are very charming. Nearly one thousand people live in this village. Most of them are Muslims with only a few families of the Hindus. The houses of my village are mostly made of mud, wood, bamboo, and straw. Agriculture is the main occupation of the villagers. Some traders and service holders also live here. There are a primary school, a high school and a post office in our village. The villagers live here in peace and amity.
No more today. Convey my profound respect to your parents and affection to your younger brother.
Your loving friend,
Rahat
00000000000000000000000000000000000
প্রতিবছর কত হেক্টর জমি নদী ভাঙনের শিকার হয়?
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সি এম মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
নমুনা প্রশ্ন
সময় - ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান - ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ:১x৪০ = ৪০
১. তোমার এক বন্ধুর পরিবারে বেশি লোকসংখ্যা হওয়ায় তার পরিবারে কয়েকজন লোক অন্য আরেক জায়গায় গিয়ে নতুন বসতি স্থাপন করছে। এর ফলে কী কমে যাচ্ছে?
ক. জনসংখ্যা খ. কৃষি জমির পরিমাণ
গ. পরিবারের চাহিদা ঘ. শিক্ষার সুযোগ
২. বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ঘটছে কেন?
ক. অতিরিক্ত যানবাহনের জন্য
খ. কলকারখানার সংখ্যা বৃদ্ধির জন্য
গ. বিজ্ঞানের নব নব আবিষ্কারের জন্য ঘ. জনসংখ্যার বৃদ্ধির জন্য
৩. বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হলে কী করা প্রয়োজন?
ক. উন্নত বাসস্থান খ. দারিদ্র্য বিমোচন
গ. সঠিক নেতৃত্ব
ঘ. সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন
৪. জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত হলে কোনটি ঘটবে বলে তোমার মনে হয়?
ক. জনসংখ্যা কমে যাবে
খ. দেশের সমস্যা বৃদ্ধি পাবে
গ. শিক্ষার হার বৃদ্ধি পাবে
ঘ. অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পাবে
৫. তুমি যদি গাছ না লাগিয়ে শুধু কেটে ফেলো তবে কোনটি ঘটবে?
ক. খরা খ. বন্যা গ. অতিবৃষ্টি ঘ. ঘূর্ণিঝড়
৬. গোপালগঞ্জ গ্রামে নদীভাঙন শুরু হয়েছে। এর প্রাকৃতিক কারণ কোনটি বলে তুমি মনে কর?
ক. নদী খনন খ. বালু উত্তোলন
গ. গাছ কাটা ঘ. ভূমিকম্প
৭. আহসান টেবিলে বসে পড়ছিল হঠাত্ সে দেখল তার টেবিল জোরে জোরে কাঁপছে। এটি কোন ধরনের দুর্যোগ?
ক. ভূমিকম্প খ. টর্নেডো গ. জলোচ্ছ্বাস ঘ. ঘূর্ণিঝড়
৮. বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশে পরিণত হয়েছে কেন?
ক. জলবায়ু পরিবর্তনের জন্য
খ. জনসংখ্যা বৃদ্ধির জন্য
গ. আবহাওয়ার পরিবর্তনের জন্য
ঘ. নদী ভরাটের জন্য
৯. বাংলাদেশে দিন দিন কৃষিজমি কমে যাবার প্রধান কারণ কোনটি?
ক. নদী ভাঙন খ. খরা গ. ঘূর্ণিঝড় ঘ. অতিবৃষ্টি
১০. কীভাবে ভূমিকম্পের ক্ষতি কমানো যায়?
ক. বেশি করে গাছ লাগিয়ে খ.পূর্ব প্রস্তুতির মাধ্যমে
গ. জনসংখ্যা নিয়ন্ত্রণ করে ঘ. পরিবেশ দূষণ কমিয়ে
১১. তুমি দেখলে তোমার পাশের বাড়ির লোকজন তাদের কাজের সহায়তাকারীকে শারীরিকভাবে নির্যাতন করছে। এক্ষেত্রে তুমি কী করবে?
ক. তাদের নির্যাতন করতে না করব
খ. বিষয়টি থানায় থানায় জানাব
গ. চুপচাপ থাকব
ঘ. নির্যাতন বন্ধের জন্য মা-বাবার সাহায্য নেব
১২. বাংলাদেশের পোশাক শ্রমিকের জীবনযাত্রার মান খুবই নিম্ন। আমরা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে কী করব?
ক. বেতন বাড়িয়ে খ.ভালো খাবার দিয়ে গ.উপদেশ দিয়ে ঘ. ভালোকাপড় দিয়ে
১৩. তুমি একটি রাষ্ট্রের নাগরিক হলে তোমার প্রধান কর্তব্য কী হবে?
ক. ভোটদান করা খ. শিক্ষালাভ করা গ. আইন মেনে চলা ঘ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
১৪. অপরিচিত কেউ কোনো জিনিস খেতে দিলে আমাদের কী করা উচিত?
ক. অন্যকে দেওয়া খ. ফেলে দেওয়া
গ. খাওয়া ঘ. খাওয়া থেকে বিরত থাকা
১৫. নিচের কোনটি জীবনযাত্রার মান নির্ধারক নয়?
(ক) খাদ্য (খ) বস্ত্র (গ) মর্যাদা (ঘ) চিকিত্সা
১৬. দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি
১৭. বাংলাদেশে প্রতিবছর কত লাখ মানুষের জন্য অতিরিক্ত বাসস্থান প্রয়োজন?
(ক) ২ লাখ(খ) ৩ লাখ(গ) ৪ লাখ (ঘ) ৫ লাখ
১৮. জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশে প্রায় কত জন মানুষ গৃহহীন?
(ক) দশ লাখ (খ) বারো লাখ
(গ) নয় লাখ (ঘ) তেরো লাখ
১৯. অর্থনৈতিক উন্নয়নের তৃতীয় উপাদান কোনটি?
(ক) জনসম্পদ (খ) মূলধন (গ) প্রাকৃতিক সম্পদ (ঘ) শিক্ষা
২০. আমাদের দেশে কতজনের জন্য একজন চিকিত্সক রয়েছেন?
(ক) ৪০১৩ জন্য (খ) ৪০২৩ জন
(গ) ৪০৩৩ জন (ঘ) ৪০৪৩ জন
২১. নারী উন্নয়নের জন্য কী দরকার?
(ক) নারীর ভোটের অধিকার প্রদান
(খ) নারীদের দৃঢ় মনোবল
(গ) নারী শিক্ষার প্রসার
(ঘ) চাকরিতে নারীর অধিকার প্রদান
২২.কৃষিপ্রধান দেশ হওয়া সত্তেও প্রতিবছর খাদ্য ঘাটতি দেখা দেয় কেন?
(ক) জনসম্পদ রপ্তানি করার জন্য
(খ) অতিরিক্ত জনসংখ্যার জন্য
(গ) ধান কম হওয়ার জন্য
(ঘ) জনসম্পদ আমদানি করার জন্য
২৩. কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রপৃষ্ঠে তলিয়ে যেতে পারে?
(ক) ২০২০ (খ) ২০৩০ (গ) ২০৪০ (ঘ) ২০৫০
২৪. শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?
(ক) বন্যা (খ) খরা
(গ) নদীভাঙন (ঘ) ভূমিকম্প
২৫. প্রতিবছর কত হেক্টর জমি নদী ভাঙনের শিকার হয়?
(ক) ৭০০০ হেক্টর (খ) ৮০০০ হেক্টর
(গ) ৯০০০ হেক্টর (ঘ) ১০০০০ হেক্টর
২৬. ‘সিডর’ কী?
(ক) একটি ড্রোন (খ) একটি বন্যা
(গ) একটি বোমা (ঘ) একটি ঘূর্ণিঝড়
২৭. বাংলাদেশের কোন অঞ্চলে বেশি দুর্যোগ দেখা যায়?
(ক) টাঙ্গাইল (খ) রংপুর (গ) যশোর (ঘ) বরিশাল
২৮. কোনটি নদী ভাঙনের প্রাকৃতিক কারণ-
(ক) নদী খনন (খ) বালু উত্তোলন
(গ) নদী তীরবর্তী গাছপালা কাটা (ঘ) জোয়ার ভাটা
২৯. সাধারণত কত বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে?
(ক) ১০ বছরের (খ) ২০ বছরের
(গ) ৩০ বছরের (ঘ) ৪০ বছরের
৩০. বাংলাদেশের শতকরা কতভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে?
(ক) ৩৪ ভাগ (খ) ৪৪ ভাগ (গ) ৫৪ ভাগ (ঘ) ৬৪ ভাগ
৩১. জলবায়ুর পরিবর্তন হয় কেন?
(ক) শোষণ-বিকিরণ বাধাপ্রাপ্ত না হওয়ার জন্য (খ) শোষণ-বিকিরণ বাধাপ্রাপ্ত হয় বলে
(গ) মাটির লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে (ঘ) তাপমাত্রা বৃদ্ধির জন্য
৩২. ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণ কী?
(ক) জলবায়ু পরিবর্তন (খ) বরফ গলার ফলে
(গ) অতিবৃষ্টির ফলে (ঘ) ঘূর্ণিঝড়ের কারণে
৩৩.উত্তরাঞ্চলের জন্য একটি মারাত্মক দুর্যোগ হলো-
(ক) ভূমিকম্প (খ) খরা (গ) বন্যা (ঘ) নদী ভাঙন
৩৪. মানবাধিকার কী?
(ক) নিম্নবিত্তদের অধিকার
(খ) মানুষ হিসেবে অধিকার
(গ) শিশুদের অধিকার (ঘ) ধনীদের অধিকার
৩৫. জাতিসংঘ কোন সালে ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?
(ক) ১৯৪০ (খ) ১৯৪৫ (গ) ১৯৪৮ (ঘ) ১৯৫০
৩৬. মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?
(ক) পরিবার ও রাষ্ট্র (খ) পরিবার ও সমাজ (গ) রাষ্ট্র ও সমাজ (ঘ) পরিবার, সমাজ ও রাষ্ট্র
৩৭. কত তারিখে মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়?
(ক) ৫ ডিসেম্বর (খ) ৭ ডিসেম্বর
(গ) ১০ ডিসেম্বর (ঘ) ১২ ডিসেম্বর
৩৮. আমাদের সমাজে অনেক ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে কী করা হয়?
(ক) মিল (খ) অমিল (গ) সমতা (ঘ) বৈষম্য
৩৯. মানবাধিকারগুলো কীভাবে মানুষের জীবনকে গড়ে তুলতে সাহায্য করে?
(ক) পরিকল্পিতভাবে (খ) স্বচ্ছলভাবে
(গ) ভালোভাবে (ঘ) সচেতনভাবে
৪০. মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কাজে তোমার অংশগ্রহণ করা কী?
(ক) নাগরিক হিসেবে দায়িত্ব (খ) পারিবারিক কাজ
(গ) প্রতিদিনের কাজ (ঘ) ঐচ্ছিক কাজ
২.শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখ: ১x১০= ১০
ক) মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ।
খ) জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে।
গ) জনসম্পদ হচ্ছে কোনো দেশের শ্রমশক্তি।
ঘ) জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
ঙ) ভূমিকম্পের সময় পুরোপুরি শান্ত থাকতে হবে।
চ) মানুষ হিসেবে সবার সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে।
ছ) অধিকার ও কর্তব্য গভীরভাবে সম্পর্কযুক্ত।
জ) রাস্তার মাঝখানে দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটব।
ঝ) আমাদের সবার বাড়িতে প্রাথমিক চিকিত্সার বাক্স থাকা উচিত।
ঞ) বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ লক্ষ টন খাদ্য ঘাটতি হয়।
৩.নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখ১x১০=১০
ক) জলবায়ু কাকে বলে?
খ) দুর্যোগ কী?
গ) আবহাওয়া কী?
ঘ) মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান কী?
ঙ) ভূমিকম্প কাকে বলে?
চ) মানবাধিকার কাকে বলে?
ছ) রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেয়া উচিত কেন?
জ) জনসম্পদ কাকে বলে?
ঝ) নদী ভাঙনের দুটি মানবসৃষ্ট কারণ লিখ।
ঞ) মানুষের মৌলিক চাহিদা কী কী?
৪.ক, খ ও গ নং প্রশ্নসহ যেকোন ৮টি প্রশ্নের উত্তর লেখ: ৫x৮= ৪০
ক) জনসংখ্যা বৃদ্ধির পাঁচটি সমস্যা লিখ।
খ) খরা কী? খরার ক্ষয়ক্ষতি বর্ণনা কর।
গ) রাষ্ট্রের প্রতি নাগরিকের পাঁচটি দায়িত্ব ও কর্তব্য লিখ।
ঘ) জলবায়ু পরিবর্তনে কী কী ক্ষতি হয়?
ঙ) ভূমিকম্প মোকাবেলায় কোন কোন বিষয় মনে রাখতে হবে?
চ) জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লিখ।
ছ) মানবাধিকারের প্রয়োজনীয়তা লিখ।
জ) মানবাধিকার রক্ষায় আমাদের কী করা উচিত?
ঝ) দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় কীভাবে চলা উচিত?
ঞ) মানুষ হিসেবে তোমার অধিকার কী কী?
আগামীকাল জানার কর্নারে যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেয়া হবে
